Privacy

গোপনীয়তা নীতি

টিউশন ডেস্ক টিউশন মিডিয়াগুলোর কাজের অ্যাপ। আপনার তথ্য যে মিডিয়াকে দিয়েছেন, শুধু সেই মিডিয়ার কাজে ব্যবহার হয়।

যা রাখা হয়

টিউটরের নাম, ফোন নম্বর, লিঙ্গ, প্রতিষ্ঠান, বিভাগ, বর্ষ, এলাকা, কোন মিডিয়ামে ও কোন বিষয় পড়ান আর অভিজ্ঞতা। অভিভাবকের নাম, ফোন নম্বর, এলাকা ও কাছের পরিচিত জায়গা, আর টিউশনের তথ্য। মিডিয়া ফির পেমেন্ট, TrxID আর রসিদ।

যা রাখা হয় না

জাতীয় পরিচয়পত্র বা স্টুডেন্ট আইডির কোনো ছবি রাখা হয় না। মিডিয়া আইডি দেখেছে কি না, শুধু সেটুকু হ্যাঁ/না হিসেবে থাকে। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং নেই।

কে দেখতে পায়

শুধু সেই মিডিয়ার মালিক ও স্টাফ। অভিভাবক কখনো টিউটরের ফোন নম্বর দেখেন না। টিউশন পোস্টে অভিভাবকের ঠিকানা বা ফোন নম্বর থাকে না। শর্টলিস্ট, চিঠি আর রসিদের লিংক অনুমান করা যায় না।

মুছে ফেলতে চাইলে

যে মিডিয়ায় আবেদন করেছেন, তাদের বললে আপনার তথ্য মুছে দেওয়া হবে। অথবা আমাদের লিখুন: amimulahsan7@gmail.com। এক সপ্তাহের মধ্যে মুছে দেওয়া হয়। টাকার হিসাবের রেকর্ড আইন অনুযায়ী যতদিন রাখা দরকার, ততদিন থাকে।

English

We store the details a tutor or guardian gives a tuition media (name, phone, area, institution, subjects, experience; the tuition request; fee payments and TrxIDs). We never store ID card images, only a yes/no that the media checked an ID. Only that media's owner and staff can see the data. Guardians never see tutor phone numbers. To have your data deleted, ask the media, or email amimulahsan7@gmail.com.